Logo

পরীক্ষার সময় স্কুলে বসে মদপান করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৪ জুলাই, ২০২৬, ১৮:২৪
পরীক্ষার সময় স্কুলে বসে মদপান করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে মদ্যপান ও অসদাচরণের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার এমপিও (মাসিক বেতন-ভাতা) সুবিধাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ওই বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, তিনি নিজ কক্ষে বসে অস্বাভাবিক আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তদন্তের প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD