Logo

ব্রাজিলের করুণ বিদায়ে হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি যুবক

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৬ জুলাই, ২০২৬, ১৮:০৪
ব্রাজিলের করুণ বিদায়ে হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি যুবক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের হতাশা সহ্য করতে না পেরে কুড়িগ্রামে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) গভীর রাতে ব্রাজিল-নরওয়ে ম্যাচ শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে। অসুস্থ আলমগীর হোসেন (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিজ বাড়িতে বন্ধু ও এলাকার অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে ম্যাচটি দেখছিলেন আলমগীর। খেলার শুরুতে তিনি বেশ উৎসাহ নিয়ে ম্যাচ উপভোগ করলেও ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত দলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পরই তার বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট ও অস্বস্তি শুরু হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, অতিরিক্ত আবেগ, মানসিক চাপ বা হঠাৎ তীব্র উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। খেলাধুলাকে বিনোদন হিসেবেই নেওয়া উচিত, এটি নিয়ে অতিরিক্ত মানসিক চাপ নেওয়া ঠিক নয়।

তিনি আরও জানান, আলমগীর হোসেন এখন শঙ্কামুক্ত আছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD