Logo

থানায় ঢুকে কেউ নির্যাতন করলে আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১০ জুলাই, ২০২৬, ১৫:০৯
থানায় ঢুকে কেউ নির্যাতন করলে আমরা কার কাছে যাব: ওসি মাসুদ
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া থানায় মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজবকে কেন্দ্র করে হামলার ঘটনার পর বিচার দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান। তিনি বলেন, থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞাপন

হামলার পর প্রতিক্রিয়ায় ওসি মাসুদ বলেন, “থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব? সাধারণ মানুষ দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন। যদি একটি অভিযোগও মিথ্যা প্রমাণিত হয় বা একটি তথ্যও ভুল পাওয়া যায়, তাহলে আমি এই পোশাক আর পরব না।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রতিটি কাজে যদি এভাবে বাধার মুখে পড়তে হয়, তাহলে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। মাদক কারবারি ও অপরাধীদের কারণেই আজ দেশের এই পরিস্থিতি। থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে পুলিশ জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করে, আজ তারাই বিচারের প্রত্যাশায় দাঁড়িয়ে আছে।”

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার পর মাদক মামলার আসামি রিয়াজ ফকির পুলিশ হেফাজতে মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD