নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মিথিলা ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিজ্ঞাপন








