Logo

অভয়নগরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
১৭ জুলাই, ২০২৬, ২০:৪৩
অভয়নগরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
প্রতীকী ছবি।

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় হোসাইন (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট বাজারসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের রহমত ওয়েব্রিজের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হোসাইন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জানের ছেলে। তিনি সরদার মিল মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী মহানন্দা ট্রেনের সামনে পড়ে গুরুতর আহত হন হোসাইন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হোসাইনকে ভাঙ্গাগেট এলাকার দিকে হেঁটে যেতে দেখা যায়। তাদের ধারণা, অন্যমনস্ক অবস্থায় রেললাইন অতিক্রম করতে গিয়ে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের তৎপরতা দেখা যায়নি। তবে স্থানীয় থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD