Logo

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ড, চট্টগ্রাম
১৯ জুলাই, ২০২৬, ১২:০১
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD