সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে আ. লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহত বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি রাজনৈতিক মামলায় প্রায় এক মাস আগে বাবলু মিয়াকে কারাগারে পাঠানো হয়। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানান জেল সুপার মো. রফিকুল ইসলাম।








