আড়াইহাজারে মাদকসহ আটক দুই ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এলাকার ফরহাদ (২৭) ও নাঈম (২৬) নামে দুই যুবককে মাদকদ্রব্যসহ আটক করে।
পুলিশ জানায়, আটক ফরহাদ ওই এলাকার এমদাদুলের ছেলে এবং নাঈম মোস্তফার ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আটকের পর বৃহস্পতিবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অপরদিকে নাঈমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।








