Logo

যেভাবে গ্রেপ্তার করা হয় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৫:২৩
যেভাবে গ্রেপ্তার করা হয় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়। পুলিশ জানায়, যশোরের ধুমধুমপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) পরিচালিত ওই অভিযানে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, আগের একটি অভিযানে গ্রেপ্তার হওয়া তার দুই সহযোগীর দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে গত রবিবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, আসিফকে গ্রেপ্তারের সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। পরে বুধবার যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাদের কাছ থেকে সন্ত্রাসী নেটওয়ার্ক, অবৈধ অস্ত্রের উৎস, সহযোগীদের পরিচয় এবং চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধে তাদের সম্পৃক্ততা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD