Logo

ময়মনসিংহ সদরে উপকারভোগী নারীদের দক্ষতা উন্নয়নে টিওটি প্রশিক্ষণ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৯ জুলাই, ২০২৬, ১৫:২৯
ময়মনসিংহ সদরে উপকারভোগী নারীদের দক্ষতা উন্নয়নে টিওটি প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদের উপকারভোগী নারীদের প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সদরে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন পারভীন, নির্বাচিত বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, সরকারের নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ভিডব্লিউবি কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে নারীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা অর্জন ও টেকসই জীবিকা নিশ্চিত করার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষকদের দক্ষতা যত বেশি উন্নত হবে, উপকারভোগী নারীদের দেওয়া প্রশিক্ষণের মানও তত উন্নত হবে। তাই প্রশিক্ষকদের যথাযথ দক্ষতা ও প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ভিডব্লিউবি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD