Logo

জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৩০ জুলাই, ২০২৬, ২০:০২
জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন এবং উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের শিক্ষাজীবনে আরও অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করবে এবং শিক্ষা অর্জনে আরও উৎসাহ জোগাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD