Logo

শ্রীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
৩০ জুলাই, ২০২৬, ২০:১৯
শ্রীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ
ফাইল ছবি।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সৌদি আরব প্রবাসী সবুজ ভূঁইয়া শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদারের সঙ্গে সবুজ ভূঁইয়ার স্ত্রী ফাতেমা আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। গত ২৯ জুলাই ভোরে ফাতেমা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান। স্বামীর দাবি, তিনি মনির হাওলাদারের সঙ্গে আত্মগোপন করেছেন।

স্থানীয়দের ভাষ্য, এ সম্পর্ক নিয়ে এর আগেও সালিশ বৈঠক হয়েছিল। সে সময় তাদের দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়। তবে পরে আবারও গোপনে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সবুজ ভূঁইয়া জানান, প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর স্ত্রীর সঙ্গে মনির হাওলাদারের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। সাত বছর বয়সী কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে সংসার চালিয়ে যেতে থাকেন। বিদেশে না ফিরে এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত সপ্তাহে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। পরে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ২৯ জুলাই ভোরে ফাতেমা একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ধারণা, স্ত্রী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন।

সবুজ ভূঁইয়ার অভিযোগ, এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনও তাকে উল্টো দোষারোপ করছেন। অভিযুক্ত ফাতেমা আক্তার ভাগ্যকুল এলাকার পশ্চিম কামারগাঁও গ্রামের বাসিন্দা এবং মনির হাওলাদার একই এলাকার নুর ইসলাম হাওলাদারের ছেলে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মনির হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD