Logo

টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩০ জুলাই, ২০২৬, ১৯:০০
টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় সিরাজগঞ্জ ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশন কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া সমাবেশে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এরও প্রতিবাদ জানানো হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম সমাবেশটি পরিচালনা করেন। আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD