বিলাইছড়িতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জামালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জামাল বিলাইছড়ি উপজেলার গাছকাটাছড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত হাফিজ উদ্দীনের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি থানায় দায়ের হওয়া বন আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি ১৯২৭ সালের বন আইনের ২৬(১-ক) এর (খ) ও (ঘ) ধারায় দায়ের করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বিজ্ঞাপন
বিলাইছড়ি থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৩১ জুলাই) পুলিশ পাহারায় গ্রেপ্তার আসামিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।








