পীরগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় পাওয়ার ট্রলিতে গাছের গুঁড়ি ওঠানোর সময় গুঁড়ির নিচে চাপা পড়ে আখের আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহত আখের আলী উপজেলার কাবিলপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পাওয়ার ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের গুঁড়ি পাওয়ার ট্রলিতে ওঠানোর সময় হঠাৎ গুঁড়ির নিচে চাপা পড়েন আখের আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানাবেন।
বিজ্ঞাপন








