Logo

আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যাগ ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
৪ আগস্ট, ২০২৬, ২০:১৬
আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যাগ ঘোষণা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতা একযোগে দলীয় সদস্যপদ, সব ধরনের পদ-পদবি এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

পদত্যাগকারী নেতারা হলেন—বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সমীর কান্তি বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা, খান্দারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হরপ্রসাদ বালা, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিকাশ বালা।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত ঘোষণায় তারা বলেন, দীর্ঘ সময় ধরে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত আরও বলেন, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি, ভবিষ্যতে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেব না।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা দাবি করেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তারা বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নেবেন না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD