Logo

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
৭ আগস্ট, ২০২৬, ১০:২৫
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।  

বিজ্ঞাপন

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD