Logo

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ আগুন, ৩ ফায়ারকর্মী আহত

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৮ আগস্ট, ২০২৬, ১৬:৫৭
নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ আগুন, ৩ ফায়ারকর্মী আহত
ছবি: প্রতিনিধি

নেত্রকোণা শহরের ব্যস্ততম বড়বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও তিনটি টিনশেড আধাপাকা বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে একে একে আরও পাঁচটি দোকান এবং তিনটি টিনশেড আধাপাকা বাসায় আগুন ধরে যায়।

খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, পুলিশ, বিজিবি ও রেডক্রসের স্বেচ্ছাসেবকেরাও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বিভিন্ন স্থানে আগুন ও ধোঁয়া থাকায় পুরোপুরি আগুন নেভাতে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কাজ করতে হয়। এ সময় আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

আগুনের ঘটনায় বড়বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD