নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থাই গুরুতর।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনজনই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।








