Logo

দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
৮ আগস্ট, ২০২৬, ১৯:১৯
দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

ঢাকার দোহার উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট ) বেলা ১১ টায় উপজেলার জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

এর আগে অনুষ্ঠান উদ্বোধনে কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন ও যথাযথ সম্মান প্রদর্শন করে প্রতিনিধি সভার আনুষ্ঠানিকতা শেষ করেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাস এর সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা,উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল আলম বেপারি, সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী ও মাহাবুবুর রহমান পান্নু, হাবিবুর রহমান চুন্নু, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, সাবেক ঢাকা জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভুইয়া, ঢাকা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইউনুস খান প্রমুখ।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD