ভান্ডারিয়ায় গ্রেফতার রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রেজবি

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খান রেজবি সাব্বিরকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খান রেজবি সাব্বির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ভান্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাব্বিরের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় পরোয়ানা জারির পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চরখালি ফেরিঘাট এলাকায় খান রেজবি সাব্বিরের অবস্থানের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।








