Logo

শ্রীপুরে ১১ বছরের আব্দুল্লাহ নিখোঁজ, ২০ দিনেও সন্ধান মেলেনি

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
১৭ আগস্ট, ২০২৬, ১২:০৭
শ্রীপুরে ১১ বছরের আব্দুল্লাহ নিখোঁজ, ২০ দিনেও সন্ধান মেলেনি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের শিশু মো. আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। সন্তানকে খুঁজে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় পুলিশের সহায়তা চেয়েছে পরিবার।

বিজ্ঞাপন

পুলিশের কাছে করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুটির নাম মো. আব্দুল্লাহ। তার বয়স ১১ বছর। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার আবুল কালামের ছেলে। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়াইদেরচালা এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের এলাকা ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কেউ।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকে তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দিন যত যাচ্ছে, তাদের উৎকণ্ঠা ততই বাড়ছে। সন্তানকে নিরাপদে ফিরে পেতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের সময় আব্দুল্লাহ কোথায় ছিল বা কী অবস্থায় ছিল—এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

কেউ শিশুটির সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া জিডিতে দেওয়া মোবাইল নম্বর ০১৭৩৮০৯৬৩৭৪-এ যোগাযোগ করেও তথ্য জানানো যাবে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা বলেন, আব্দুল্লাহকে নিরাপদে ফিরে পাওয়াই এখন আমাদের একমাত্র প্রত্যাশা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD