চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
বিজ্ঞাপন
শ্রমিকদের অবস্থানের কারণে আতুরের ডিপো এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বারবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন বলে জানান শ্রমিকরা।
তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজট দ্রুত নিরসন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।








