Logo

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস-ট্রাক চলাচল স্বাভাবিক

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট, ২০২৬, ১৯:০৯
চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস-ট্রাক চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

প্রশাসনের আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন চাঁপাইনবাবগঞ্জের ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এর ফলে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি তৈরি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে এবং জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকেলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শ্রমিক ইউনিয়ন।

সাইদুর রহমান আরও জানান, শ্রমিক সংগঠনগুলোর নেতারা বিষয়টি নিয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আলোচনায় বসবেন। বৈঠকে চলমান সমস্যার সমাধান ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাত ৯টায় সদর থানায় উভয় পক্ষের শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

কর্মবিরতি প্রত্যাহারের ফলে বিকেল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD