Logo

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ আগস্ট, ২০২৬, ১৩:৫৪
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড় সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সংবাদ পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুন পুরোপুরি নির্বাপণ এবং নতুন করে কোথাও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানতে তদন্ত চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD