Logo

পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে উধাও দুর্বৃত্তরা

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২৭ আগস্ট, ২০২৬, ২১:৫৬
পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে উধাও দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ব্যাটারিচালিত ভ্যানে উঠে এক কিশোর চালককে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কিশোর রেজওয়ান ইসলাম (১৪) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

রেজওয়ান জানান, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসা থেকে মালামাল নিয়ে যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া করেন। পরে নির্ধারিত স্থানে পৌঁছালে তারা তাকে সড়কের অপর পাশে একটি দোকান থেকে পান আনতে বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিশোরটি পান আনতে দোকানে গেলে ফিরে এসে দেখতে পান, তার ভ্যানটি সেখানে নেই। ভ্যানের চাবি তখনও তার কাছেই ছিল।

ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে রেজওয়ান বলেন, তার পরিবারের শেষ সম্বলটুকুও দুর্বৃত্তরা নিয়ে গেছে। এখন কীভাবে সংসার চলবে এবং বাবা-মাকে কীভাবে বিষয়টি জানাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে তিনি কিশোরের ভ্যান হারানোর ঘটনা সম্পর্কে জানতে পারেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যেসব ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে পুলিশ কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD