রংপুরে ৪ হত্যা : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় অভিযুক্তদের পক্ষে আদালতে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও জঘন্য। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমিতির সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, কোনো আইনজীবী অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অ্যাডভোকেট আফতাব উদ্দিন জানান, আসামিদের পক্ষে মামলা পরিচালনার পরিবর্তে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেওয়া হবে।
আইনজীবী সমিতির নেতারা জানান, সংবাদ সম্মেলনের আগেই সরকারি আইনজীবী ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে সমিতির সাধারণ সম্পাদক বলেন, চারজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ দ্রুত দুই আসামিকে আটক করেছে। একই সঙ্গে লুট হওয়া অলঙ্কারও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনজীবী সমিতির নেতারা পুলিশের তদন্ত কার্যক্রম সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা রাজনৈতিক বিতর্ক না ছড়িয়ে যাচাই করা তথ্য প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








