দুঃখ প্রকাশের পরও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে তাদের কর্মসূচি প্রত্যাহার হলেও জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান হচ্ছে না।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছে। এনসিপির অনুষ্ঠানে তাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনের কথা ছিল।
তবে শুক্রবার দিবাগত রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। বক্তব্যের জন্য তিনি ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। কিন্তু দুপুরে হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহার করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছিল। কিন্তু সেটি যে রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি হবে, তা জানানো হয়নি।
জেলা প্রশাসক বলেন, “রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।”
বিজ্ঞাপন
ফলে একদিকে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার হয়েছে, অন্যদিকে জেলা প্রশাসনের অনুমতি না থাকায় শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত সাংগঠনিক কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে না।








