Logo

সুন্দরবনে র‍্যাব-৬ এর কাছে ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৯
সুন্দরবনে র‍্যাব-৬ এর কাছে ৫২ বনদস্যুর আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর কাছে চারটি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় এ আত্মসমর্পণের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব-৬-এর মিডিয়া সেল।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সুন্দরবনে দস্যু তৎপরতা কমিয়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ নিরাপদ করার পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে সুন্দরবন ভ্রমণের পরিবেশ তৈরি করাই উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে চার বাহিনীর ৫২ জন সদস্য র‍্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬-এর মিডিয়া উইং জানিয়েছে, বনদস্যুদের আত্মসমর্পণ কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় অভিযানও চলমান রয়েছে। সুন্দরবনে দস্যু তৎপরতা নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের আশা, বনদস্যুদের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালরা আরও নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। একই সঙ্গে পর্যটকদের জন্যও সুন্দরবনের পরিবেশ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD