ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় একটি পুরোনো বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সাবস্টেশনটিতে আগুন লাগে।
বিজ্ঞাপন
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, দাতিয়ারা এলাকার পুরোনো বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারা।








