Logo

১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন

profile picture
উপজেলা প্রতিনিধি
বোয়ালমারী, ফরিদপুর
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৯
১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন
ছবি প্রতিনিধি।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আরবিসি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য সাইফুর রহমানকে সভাপতি এবং মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে সংগঠনটির সাধারণ সভায় কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শৃঙ্খলা বজায় রাখা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

নতুন কমিটিতে মিয়া লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী, তৌহিদুল ইসলাম লিপন, বদরুল ইসলাম, মো. সেলিম হোসেন নিলু, আবু তালেব মোল্লা, মিয়া নাসির, পারভেজ খসরু ডুপ্লু ও এমদাদুল হক মিলন।

পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল সাহা, কাজী হাফিজ, হাফিজুর রহমান মোল্লা ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি সাইফুর রহমান, সিনিয়র সহসভাপতি শেখ শাজাহান এবং সহসভাপতি হয়েছেন নজরুল ইসলাম, মিয়া মাসুদ ও আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাসিরউদ্দিন ও খন্দকার সাজ্জাদ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহঅর্থ সম্পাদক বিষ্ণু সাহা, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন অতিরিক্ত দায়িত্ব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জাহিদুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক তৌহিদ আলম মিন্টু দায়িত্ব পেয়েছেন। তৌহিদ আলম মিন্টুকে সহসভাপতির মর্যাদাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠান ও পুনর্মিলনী সম্পাদক রোমানুজ্জামান রোমান, তথ্য ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহাবুবুর রহমান মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল সিকদার এবং নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন, বদিউজ্জামান বাবু, ছিদ্দিক ফকির, বাবুল আহমেদ, শের আলম, আবুল কালাম পিপুল, আরমান খান মঞ্জুর, মিরন মৃধা, গোলাম কুদ্দুছ জিতু, মোয়াজ্জেম সিকদার, কামরুল ফকির, তৈয়বুর রহমান, ইমরান মোল্লা ও মঞ্জুরুল ইসলাম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD