Logo

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০১
বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কেরামত আলী হাওলাদারের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামের নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কেরামত আলী হাওলাদারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন অর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, শিকদার খলিলুর রহমান ও রুহুল আমিন জোমাদ্দার।

বিজ্ঞাপন

এ ছাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এ দেশের প্রত্যেক মানুষের দায়িত্ব।

তিনি মরহুম কেরামত আলী হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD