Logo

ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৩
ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নগরীতে পৃথক আনন্দ র‌্যালি বের করেন দলটির দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টাউন হল এলাকা থেকে দক্ষিণ জেলা বিএনপি এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক র‌্যালি বের হয়।

র‌্যালি দুটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো র‌্যালি উৎসবমুখর হয়ে ওঠে।

মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালিতে নেতৃত্ব দেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রোকন এবং ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

পৃথক এসব কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন আকন্দ, বিএনপি নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সুজাউদ্দৌল্লা সুজা, মোজাম্মেল টুটু ও শহিদুল ইসলাম শহিদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের শহীদুল আমিন খসরু, শ্রমিক দলের মফিদুল ইসলাম মোহন ও তানভীরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রানা, কৃষক দলের কৃষিবিদ আবুল খায়ের দিপু এবং ছাত্রদল নেতা আজিজুল হাকিম, রাকিব হোসেন ও গোবিন্দ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD