Logo

মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে

profile picture
উপজেলা প্রতিনিধি
মানিকছড়ি, খাগড়াছড়ি
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১০
মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরে প্রতিষ্ঠিত 'দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা'য় ওয়াজ মাহফিল এবং জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় মাদরাসা অডিটোরিয়ামে সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহ'র সঞ্চালনায় ও মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং মাদরাসার সভাপতি মো. এনামুল হক এনাম।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির ও মাওলানা মাসুম বিল্লাহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম ভূইয়া, গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন ও শিক্ষার্থী অভিভাবক মো. খোকন মোল্লা।

আলোচনায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

পরে মাদরাসা হতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD