Logo

বাস-মোটরসাইকেল সংঘর্ষে সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
সাদুল্লাপুর, গাইবান্ধা
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. গোলাম রাব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত গোলাম রাব্বানী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও আহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা অভিমুখে যাচ্ছিল ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের যাত্রীবাহী ফাতেমা কোচ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গোলাম রাব্বানী গুরুতর আহত হন। সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত গোলাম রাব্বানী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক পদে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুরের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পরে পুলিশ নিহত গোলাম রাব্বানীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ফাতেমা কোচটিও হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD