Logo

হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২ নাবিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪১
হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২ নাবিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের একটি জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি। বুধবার (২ সেপ্টেম্বর) বাহরি এ তথ্য জানালেও হামলার বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারে তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে অনুমতি ছাড়া স্পর্শকাতর ও সংকীর্ণ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা ট্যাংকারগুলোকে সতর্ক করে হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাহরি এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে। পরিস্থিতিও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর প্রায় এক মাস আগে হরমুজ প্রণালির কাছাকাছি বাহরির আরেকটি জাহাজ হামলার শিকার হয়েছিল। ওই সময় ‘ওয়াদিয়ান’ নামের সুপারট্যাংকারটি ওমানের উপকূলের কাছ দিয়ে চলাচল করছিল।

এরও আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে বাহরির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি জাহাজ হামলার শিকার হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD