যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, কেরমানশাহ প্রদেশের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য প্রাণ হারান। নিহতরা হলেন—রেজা মোহাম্মাদি, শাহরাম জাফারি, আলিরেজা শাকিবা ও জাফর কাহরিজি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইআরজিসি জানায়, দায়িত্ব পালন এবং ইসলামিক বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্রের ‘মর্যাদা ও শক্তির সীমান্ত’ রক্ষার সময় ওই চার সদস্য নিহত হন।
বিজ্ঞাপন
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার-ই কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানসহ কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ৬৩ জন আহত হন।
এর জবাবে পাঁচ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘প্রতিশোধমূলক’ হামলা চালানোর কথা জানায় ইরান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি








