মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব তুলে ধরে মৌলভীবাজারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সেমিনারের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, ক্রীড়া সংগঠক এ এইচ মুশতাক আহমদ মম এবং ডা. এ কে জিল্লুল হকসহ অন্যরা। সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক তানভির আহমদ।
বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকীয়তা ধরে রাখতে সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রজন্ম থেকে প্রজন্মে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।








