বিসিএসের ভাইভায় যাওয়ার পথে নিহত ঢাবি শিক্ষার্থী

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন। কিন্তু গোপালগঞ্জের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ফলে বিসিএসের ভাইভায় আর অংশ নেওয়া হলো না তার।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) খুলনায় পরীক্ষক (কেমিক্যাল) হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডাকসুর শোকবার্তায় জানানো হয়, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের ভবিষ্যৎ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিশা। এ উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকার পথে যাত্রা করেছিলেন তিনি। তবে সেই যাত্রাই শেষ পর্যন্ত তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।
মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। শোকবার্তায় তাকে একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণ হিসেবে উল্লেখ করে বলা হয়, তার এভাবে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সই করা শোকবার্তায় বলা হয়, শেখ মিশা খাতুনের স্মৃতি সবার মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
বিজ্ঞাপন
এতে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ প্রার্থনাও করা হয়েছে। একই সঙ্গে মিশার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডাকসু।








