Logo

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০২
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ ও তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জাম্বুরাছড়া এলাকায় লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন ব্যক্তি ভারতীয় শাড়ি নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেখানো মতে ওই পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বান্ডিলগুলো খুলে গণনা করে বিভিন্ন রঙের মোট ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা হিসেবে জব্দ করা শাড়ির মোট মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে এসব শাড়ি বিভিন্ন মার্কেটের দোকানে বেশি দামে বিক্রি করা হতো বলেও তাঁরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য বাংলাদেশে এনে চোরাচালানের অভিযোগে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD