বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের কাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই সময় বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।
বিজ্ঞাপন
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।








