Logo

জয়পুরহাটে আখক্ষেত থেকে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৮
জয়পুরহাটে আখক্ষেত থেকে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যেতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন তমেজুল ইসলাম। এরপর রাতে পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নিহতের স্বজনরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তমেজুল ইসলামকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD