ময়মনসিংহে উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের অর্থের চেক বিতরণ

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের এডিবি (সাধারণ) বরাদ্দের আওতায় সদর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চেক বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব উন্নয়ন প্রকল্পের অনুকূলে বরাদ্দের চেক সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিজ্ঞাপন
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহের উন্নয়ন মানেই এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন। জেলা পরিষদের বরাদ্দের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে পরিকল্পিত ও জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করা হবে।
তারা আরও বলেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে স্থানীয় জনগণ সরাসরি এর সুফল পাবেন।








