Logo

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৬
ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD