Logo

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৫৫
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাংচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন । ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে এসে বিএনপির অফিসে আওয়ামীলীগের সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বিএনপির প্রায় ৫-৬ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রুহুলের নেতৃত্বে এই হামলা ভাংচুর হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামীলীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিগোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর মাখিয়ে খাচ্ছিলেন, এসময় আওয়ামীলীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা চালায় ও ভাংচুর করে বিএনপি সমর্থকদের আহত করে। এতে প্রায় বিএনপির ৫-৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তারা আরও জানান, গত কয়েকদিন আগে আওয়ামীলীগের সমর্থকেরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এতে আওয়ামিলীগ নেতা রুহুল সহ অনেকেই আসামী হয়। ওই মামলায় আদালত আওয়ামীলীগের স্মর্থকেরা থ জামিন পেয়ে এলাকায় মিষ্টি মুখ করে বিএনপি অফিসে এই হামলা ভাংচুর চালিয়েছে।

কুষ্টিয়া ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে নলকোলা ১ নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর ৫-৬ জন আহত। এখন দুই গ্রুপের সংঘর্ষ চলছে। বাড়িঘর ভাংচুর চলছে। পরিস্থিতি অস্বাভাবিক।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তদন্তে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD