Logo

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১৫

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১১
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১৫
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে একজন, জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহসংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে পলাশের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জনিকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।

এদিকে পৃথক অভিযানে দুটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে আহাম্মেদ হৃদয় হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ শশীদল এলাকার আলাল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামি—টাটেরা গ্রামের মো. মনির হোসেন (২৬), দুলালপুর গ্রামের মো. মনির এবং বড়ধুশিয়া গ্রামের মো. আব্দুল হাকিম (২২)—কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে এসআই আল আমিন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. মাহতাব হোসাইন, এসআই মো. শামীম হোসেন, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ১০ জন হলেন—বুড়িচংয়ের বারেশ্বর গ্রামের মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়ার বাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়ার মো. হেলাল (৩৫), ধানদৌল গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২) এবং সিদলাই এলাকার জনি (২২)। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪) রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫ জনকে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD