Logo

বিগত ১৫ বছরের ঘটনার পুনরাবৃত্তি দেখছি : আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩১
বিগত ১৫ বছরের ঘটনার পুনরাবৃত্তি দেখছি : আমির হামজা
ছবি: প্রতিনিধি

‘বিগত ১৫ বছরে যা দেখেছি, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখছি’—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সার ডিলার নিয়োগ নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন আমির হামজা। তাঁর অভিযোগ, গত রোববার ডিলার নিয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়। প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগের কথা থাকলেও সেখানে সংসদ সদস্যদের বাদ দিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের লোকজন ছাড়া অন্য কেউ যাতে ডিলার হিসেবে নিয়োগ না পান, এমন আলোচনা হয়েছে।

আমির হামজা বলেন, আপনারা কি আবার ৫ আগস্ট দেখতে চান? এমন করলে কিন্তু আগস্ট আবার আসবে। মানুষ এখন আর মান্ধাত্তা আমলের নেই, মানুষ এখন অনেক সচেতন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে সংশ্লিষ্টদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে অবহিত করার কথাও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় চাঁদাবাজির বিষয়েও কথা বলেন আমির হামজা। পাশাপাশি একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাদের যদি দেশে ফিরান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। গত আড়াই বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউকে মিথ্যা মামলা দেওয়া বা হয়রানি করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, যারা মামলা দিয়ে বাণিজ্য করেছে, ভবিষ্যতে তারাই বিপদে পড়বে।

বক্তব্যে দলের নেতা-কর্মীদের ওপর অতীতের জুলুম-নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন আমির হামজা। তিনি বলেন, এতদিন যারা তাদের ওপর জুলুম-অত্যাচার করেছে, তারা এখন তার পরিণতি টের পাচ্ছে।

হাদিসের আলোকে তিনি বলেন, আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ (সা.)-কে সর্বোচ্চভাবে সাহায্য করেছিলেন এবং মক্কা বিজয় দিয়েছিলেন। একদিন তাদের ক্ষেত্রেও এমন বিজয় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা সাহিত্য সম্পাদক ও ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুল আমিন জসিম, দৌলতপুর উপজেলা নায়েবে আমির আরজুল্লাহ, সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল নোমান, আহসান হাবিব বুলবুল, সাবেক সভাপতি এনামুল হক এবং চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিন।

এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্য, রোকন ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD