Logo

এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৯:১৭
এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। একই সময় তার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানান আমির হামজা। তবে পোস্টে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার গাড়িতে ঠিক কোথায় হামলা হয়েছে, ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন কি না কিংবা হামলায় কেউ আহত হয়েছেন কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া তার বাড়িতে কী ধরনের হামলা হয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং হামলার পেছনে কারা জড়িত—সেসব বিষয়ও পরিষ্কার করেননি সংসদ সদস্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও এখন পর্যন্ত হামলার কারণ বা জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় বিস্তারিত কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার প্রকৃত কারণ, হামলার সময় ও স্থান এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD