Logo

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬, ১৮:৪৩
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই প্রধানমন্ত্রী—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করতে দেখা যায় তাকে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে সংসদ সদস্যকে নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলতে শোনা যায়।

ভিডিওতে মো. আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার টানাপোড়েন চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তার প্রেক্ষিতে সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD