Logo

হাতীবান্ধা সীমান্তে ১৫০ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২০
হাতীবান্ধা সীমান্তে ১৫০ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৫০টি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের সিজার মূল্য ১০ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বড়খাতা মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ডিসপ্লে আটক করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়খাতা মেডিকেল মোড় এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে টহলদল Oppo, Vivo, Samsung, iPhone ও Realme-সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫০টি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার বন্ধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চোরাচালান ও সীমান্ত অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD